১৪ জুলাই ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও বাজারে ফুটপাত দখল, যানজটে বন্দি : লোড-আনলোড বন্ধে মাইকিং 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঈদগাঁও বাজারে একদিকে চলাচলের ফুটপাত দখল,অন্যদিকে তীব্র যানজটের কবলে বন্দি।নিদিষ্ট সময়ের মধ্যে মালামাল লোড আনলোড বন্ধে এবার মাইকিং করলো ইউনিয়ন পরিষদ।সোমবার সন্ধ্যায় মাইকিংয়ে ঘোষনা করা হয়েছে যে, সকাল ৭ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঈদগাঁও বাজারে এলাকায় ট্রাক,মিনি ট্রাক,বালু বোঝাই গাড়ী মালামাল লোড আনলোড না করার জন্য ব্যবসায়ীদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। অনুরোধক্রমে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। অন্যথায় আইনগত ব্যবস্থার কথাও জানালো মাইকিংয়ে।মাইকিং পরবর্তী সময় থেকে ঈদগাঁও বাজারের নতুন এবং পুরাতন ব্যবসায়ীরা নড়েচড়ে বসতে শুরু করেছে। এমনকি ব্যবসায়ীদের মাঝে থেকে নানান প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।দেখা যায়, ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের হাসপাতাল সড়ক,শাপলা চত্বর,ভূমি অফিস, হাইস্কুল গেইটের ত্রিমুখী সড়ক, পূর্বানী হোটেল সংলগ্নসহ নানা পয়েন্টে সিএনজি ও টম টমের স্টেশন। প্রতিদিনই এসব স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে থাকে তিনচাকার যানবাহন চালকরা। একদিকে ডিসি সড়ক সংকুচিত,অন্য দিকে যানবাহন সড়কের উপর রাখায় বাজারে আগত লোকজন চলাফেরায় বেকায়দায় পড়েনআরো দেখা যায়, বাজারের দক্ষিণ পাশ ও ভূমি অফিস সংলগ্ন পয়েন্ট বড় বড় মুদির দোকানিরা প্রায় প্রতিদিন চট্টগ্রাম থেকে খাদ্যবাহী বেশ কটি বড় ট্রাক আনলোড করে থাকেন। যার কারনে একপাশে ট্রাক দাঁড় করানো হলে অন্যপাশ দিয়ে ছোট যানবাহন চলাচলের সুযোগ থাকেনা। এর ফলে বাজার এলাকায় দুয়েকবার তীব্র যানজট কবলে পড়তে হয় বাজারবাসীকে।অপরদিকে ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নে পাড়া মহল্লার নানান অসুস্থ রোগী ও ডেলিভারী রোগীরা হাসপাতালে আসতেই যানজট কবলে পড়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এতে করে রোগীদের অবস্থা আরো কাহিল হয়ে পড়ে।জেলার বৃহত্তম বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজার। দৈনিক শতকোটি টাকার বাণিজ্যিক লেনদেন হওয়া বাজারটি চরম অব্যবস্থাপনার চাদরে ঢাকা। বিশেষ করে বাজারের প্রাণকেন্দ্র বলে পরিচিত ডিসি সড়ক’ এ সকাল থেকে রাত পর্যন্ত মাল বাহী ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে অবাধে মালামাল লোড-আনলোডিং করার ফলে তৈরি হওয়া দীর্ঘযানজট, ফুটপাত দখল,যত্রতত্র মালা মাল রাখা,যা এখন বাজারে নিত্যদিনে অভিশাপ ​জানা যায়, ঈদগাঁও বাজারের ​ডিসি সড়কের সাবেক চেয়ারম্যান লুতু মিয়ার বাড়ির গেইট থেকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ পর্যন্ত অংশটুকু বাজারের সবচেয়ে ব্যস্ততম এলাকা।কিন্তু দিনভর বড় বড় ট্রাকের পার্কিংয়ের কারণে সড়কটি দিয়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা প্রতিদিন চরম ঝুঁকি,নিরাপত্তাহীনতার মধ্যে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। ফুটপাতগুলো পথচারীদের বদলে চলে গেছে কতিপয় ব্যবসায়ী দের মালামালের দখলে।সচেতন মহলের দাবী, কাগজে-কলমে বিজ্ঞপ্তি জারির পাশাপাশি মাঠ পর্যায়ে নিয়মিত ভ্রাম্য মাণ আদালত পরিচালনা,ডিসি সড়কে যানজট মুক্ত করতে সুদূরপ্রসারী,টেকসই এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরী।এ ব্যাপারে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,মাইকিং পরবর্তী বাজার এলাকায় মালামাল লোড-আন লোড বন্ধের বিষয়টি (বুধবার) থেকেই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।   উল্লেখ্য যে, সরকার পতনের পর থেকে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচিত কমিটি থাকলেও বাজার কেন্দ্রীয় শৃঙ্খলাসহ তেমন কর্মকান্ড দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে না। নামে থাকলেও বাস্তবে নেই মাঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০