১৭ জুলাই ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ দিনের অতিবৃষ্টিতে ডুমুরিয়া‌সহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে ক্ষতি ১১ কোটি টাকার

শেখ মাহতাব হোসেন

ডুমুরিয়া (খুলনা) ৯ তারিখ হতে ১২ জুলাই পর্যন্ত টানা ৪ দিনের অতিবৃষ্টিতে খুলনা জেলায় মাছ চাষ ও সবজি চাষে প্রায় ১১ কোটি টাকা ক্ষতি হতেছে।খুলনা জেলার কৃষি সম্প্রসারণ ও জেলা মৎস্য অধিদপ্তর খুলনা এর মাধ্যমে এ তথ্য জানা যায়।প্রাথমিক তথ্যানুযায়ী, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় জেলার মৎস্য চাষ ও কৃষিখাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি টাকায়। আকস্মিক এই বন্যায় তলিয়ে গেছে শত শত ঘের ও ফসলি জমি, যা দুশ্চিন্তায় ফেলেছে স্থানীয় চাষিদের।মাছঃজেলা মৎস্য অধিদপ্তর খুলনা এর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এর সাথে কথা হলে তিনি জানান খুলনা জেলার ৯টি থানায় ৪ দিনের অতি বৃষ্টিতে মোট ৮ টি ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হয়েছে।এর মধ্যে সব থেকে বেশি দিঘলিয়াতে হয়েছে ৪ টি। মোট খতিগ্রস্থ পুকুর/দিঘি/ ঘেরের সংখা ১৪৬২ টি।তিনি জানান এই চার দিনে মোট ক্ষতির আর্থিক হিসাব প্রায় ১০ কোটি ৭৫ লক্ষ টাকা, যার ৬০ শতাংশই চিংড়ী চাষিদের ক্ষতির পরিমান।খুলনা বিভাগের চিংড়ি চাষের কেন্দ্র স্থল ডুমুরিয়াতে প্রায় ৬৫০ টি ঘেরে মাছ চাষিদের ক্ষতি হয়েছে সব থেকে বেশি যার পরিমান ৮ কোটি ৬০ লক্ষ টাকা। এর মধ্যে সাদা মাছ চাষিদের ক্ষতি ৪ কোটি ১০ লক্ষ টাকা ও চিংড়ি চাষিদের ক্ষতি ৪ কোটি ৫০ লক্ষ টাকা।মোঃ বদরুজ্জামান আরো জানান, অবকাঠামো গত ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষ টাকা এর মত। টানা বৃষ্টিতে ও নদীর পানি বেশি থাকায় এমনটি হয়েছে।ডুমুরিয়ার পুরষ্কারপ্রাপ্ত চিংড়ি চাষি মাহতাব হোসেন জানান, এতো বৃষ্টি হবে চিংড়ি চাষিরা কেউ বুজতে পারিনি, আর এ মুহুর্তে আমরা কেবল পোনা চাষ শুরু করছি যা চলবে আরো ৬ মাস। এই ক্ষতি কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। তবে আরো বৃষ্টি হলে ক্ষয়খতির পরিমাণ বেশি হতে পারে বলেও তিনি জনান।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফয়েজ আহম্মেদ মিনা এর সাথে কথা হলে তিনি জানান খুলনা জেলায় এ মুহুর্তে আউশ ও রোপা আমন ধানের চাষ হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন সবজি, তরমুজ, মরিচ, পান ও ধইঞ্চার ও চাষের তথ্য আছে তাদের কাছে।তিনি জানান, জেলা জুড়ে ৪ দিনের অতিবৃষ্টিতে প্রায় ১ কোটি টাকায় ক্ষতি হয়েছে ৯ টি উপজেলায়। এর মধ্যে সব থেকে ক্ষতিগ্রস্থ হয়েছে তরমুজ চাষিরা, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লক্ষ টাকা। ধান ও সবজি মিলিয়ে ক্ষতির পরিমাণ ৩১ লক্ষ টাকা। জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩৪০ জন। ও ক্ষতিগ্রস্ত জমির পরিমান ৩৩ হেক্টর। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল এই ৪ জেলা মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলেও তিনি জানান। এই ৪ টি জেলা মিলিয়ে আউশ চাষিরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি যোগ করেন যার পরিমাণ ১ কোটি ৪০ লক্ষ টাকা, এর পর ক্ষতিগ্রস্ত হয়েছে সম্মিলিত সবজি চাষিরা। মোট খতিগ্রস্থ কৃষকের সংখা ৭৭৩৬ জন। ও মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমান ১৮০ হেক্টর। অনেক চাষিরা জানান তারা এই বৃষ্টির পানি না নামা পর্যন্ত বীজতলা প্রস্তুত করতে পারছেন না, যার ফলে কিছু সবজি চাষ ব্যহত হচ্ছে। আবহাওয়া অফিসঃখুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা মিজানুর রহমান জানান, জুলাইয়ে (১৪ তারিখ পর্যন্ত) খুলনায় জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে ৪২৪ মিমি, যা গত বছর ৩৬০ মিমি ছিল (১৪ জুলাই পর্যন্ত)। তিনি জানান ১৬-১৭ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরেকটু বাড়বে। সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে ৮-১২ তারিখের মত বৃষ্টিপাত হবেনা। এই ৪ দিন ছিল একটি নিম্নচাপ। আগাম প্রস্তুতি না নেওয়া হলে সামনের দিনগুলোতে ক্ষয় ক্ষতি আরো বাড়বে বলেও জানান বিশেষজ্ঞরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০