২১ জুলাই ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ

শেখ নাসির উদ্দিন:

চট্টগ্রামের বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।মঙ্গলবার (২১ জুলাই ) চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণ করেন জাতীয় ইমাম পরিষদের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া, উপস্থিত ছিলেন মুফতী ইউনুস আহমাদ, মুফতী মানজুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী রকিব উদ্দিন, মুফতী জুনাইদ আহমাদ ও মাওলানা আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।ত্রাণ সহায়তাকালে সংগঠনের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এই দুর্যোগে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে গত এক সপ্তাহ ধরে ত্রাণ ক্যাম্পেইন চালানোর পর ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে তা পৌঁছে দিতে সচেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ।পরিষদের নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।ত্রাণ বিতরণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতিকে এ সকল দুর্যোগ থেকে হেফাজতের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তারা।উল্লেখ্য, ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলীল আহমাদ কোরাইশী ও পটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকরাম হুসাইন ওয়াদুদী হযরতদ্বয়ের সাথে জাতীয় ইমাম পরিষদ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০