২১ জুলাই ২০২৬, ৮:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও – চৌফলদন্ডী সড়কে আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মহাসড়ক পরবর্তী জনগুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ঈদগাঁও-চৌফলদডী সড়কে হঠাৎ করে টমটম ও অন্যান্য ব্যাটারিচালিত যানবাহনের ভাড়া বৃদ্ধি করা হয়। কোন ধরনের সরকারি ঘোষণা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই চালকদের ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা।স্থানীয়দের অভিযোগ, স্বল্প দূরত্বের সড়কেও আগের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। ভাড়া নিয়ে প্রতিবাদ করলেই যাত্রীদের সঙ্গে চালকদের বাকবিতণ্ডা, এমনকি অসৌজন্য মূলক আচরণের ঘটনাও ঘটায়। এই আকস্মিক ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষজন। প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হওয়ায় তাদের মাসিক যাতায়াত ব্যয় উল্লেখযোগ্য ভাবে বেড়ে গেছে।যাত্রীদের অভিযোগ, সড়কজুড়ে ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর তদারকির অভাবে কিছু পরিবহনচালক পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। উপজেলা প্রশাসন, বিআরটিএ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্ধারিত ভাড়ার তালিকা কার্যকর পূর্বক পয়েন্টে পয়েন্টে টাঙানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এক টমটম চালক জানান, সম্প্রতি বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে। সম্মিলিত সিদ্ধান্তে ঈদগাঁও থেকে চৌফলদন্ডী ৩০, ঈদগাঁও থেকে নতুন মহাল ১৫, ঈদগাঁও থেকে পালাকাটা ১০ টাকা টমটমের ভাড়া নির্ধারন করা হয়। জন প্রতি ১০ টাকা হিসেবে ভাড়া বাড়ানো হয়। জালালাবাদ ছাতিপাড়ার বাসিন্দা আবু নোমান মো. মাসুদ রানা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কোন আলোচনা বা অনুমোদন ছাড়াই টমটম চালক সমিতির ব্যানারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অজু হাতে জনপ্রতি ১০টাকা ভাড়া বৃদ্ধি অযৌক্তিক।আরো একজন সাধারণ মানুষ ক্ষোভের ভাষায় বলেন, যেনতেন বা মনগড়া ভাড়া বৃদ্ধি আসলেই মেনে নেওয়ার মত নয়। সুযোগ বুঝেই যাত্রীদের উপর অন্যায় ও অমানবিক আচরন ছাড়া এটি আর কিছু হতে পারেনা। সচেতন মহল জানান, ভাড়া বৃদ্ধির কারনে শত শত সাধারণ যাত্রী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি তদন্ত পূর্বক দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।সাধারণ যাত্রীদের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসনের  অভিযানের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ নির্ধারিত ভাড়ার তালিকা বাস্তবায়ন করে সড়কে যাত্রীদের ভোগান্তি,হয়রানি দূর করা অতীব জরুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০