২২ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি  

“সংঘাত নয়, শান্তি ওসম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই অঙ্গীকারকে সামনে রেখে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সম্প্রীতি অলিম্পিয়াড ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর ওয়াইপিএজি (YPAG)-এর আয়োজনে, এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিহাব হাসান।মঙ্গলবার (২১ জুলাই-২৬) সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ইসরাত জাহান ইসরা এবং গীতা পাঠ করেন শোভা হালদার। এরপর ওয়াইপিএজি সদস্যদের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মেহেরপুর সদর ওয়াইপিএজি-এর কো-অর্ডিনেটর রাজিয়া সুলতানা। তিনি বলেন, ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের সম্প্রীতি অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সহনশীলতা এবং পারস্পরিক সম্মানবোধই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নতুন প্রজন্ম যদি সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে আরও ঐক্যবদ্ধ, মানবিক ও শান্তিময়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেকেন্দার আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাসান ফেরদৌস, মোঃ সোহরাব হোসেন, কে এম খসরু পারভেজ, মোঃ সিরাজ উদ্দিন, পিস অ্যাম্বাসেডর সাইয়্যেদাতুন নেসা নয়ন, সুমী বিশ্বাস, ওয়াইপিএজি সদস্য সবুজ ইসলাম, গোলাম রাব্বি, সুমাইয়া শিমু, মুন্নি খাতুন, মহিমা আক্তার, কুহেলি খাতুন, সঞ্চিতা হালদার এবং মুজিবনগর উপজেলা ওয়াইপিএজি-এর কো-অর্ডিনেটর মোঃ রিয়াজ শেখ।সম্প্রীতি অলিম্পিয়াডের মূল আকর্ষণ ছিল সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। কুইজ প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিএফজি অ্যাম্বাসেডর ও মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন।সম্প্রীতি অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, ইসরাত জাহান ইসরা, দ্বিতীয় স্থান অর্জন করেন, ইফ্ফাত আবৃতা আভা এবং তৃতীয় স্থান অর্জন করেন, সামিহা রেজা।অনুষ্ঠানের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে উগ্রবাদ ও অসহিষ্ণুতা পরিহার করে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের হাতে বিতরণ করা গাছগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।পরে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সম্প্রীতি অলিম্পিয়াড ও বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০