২৩ জুলাই ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদ-ইসলামপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

শিক্ষার্থীদের মধ্যে সততা,নৈতিকতা, জবাব দিহিতাসহ মূল্যবোধের চর্চা গড়ে তুলতে ঈদগাঁওউপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এবং দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহযোগিতায় ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা এবং জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগ বাস্তবায়ন করা হয়।বৃহস্পতিবার দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘সততা স্টোর’-উদ্বোধন করেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।ব্যবসায়ী আরিফুর রহিমের সভাপতিত্বে,শিক্ষক আহমদ কবিরের সঞ্চালনায় এই সময় দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের  সহকারী উপপরিচালক মো.মামুনুর রশিদ,ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার,প্রধান শিক্ষক জসিম উদ্দিন বক্তব্য রাখেন।অনুষ্ঠানে ইসলামপুর দাখিল মাদরাসা সুপার মৌ. নজিব আহমদ, সহকারী সুপার মনছুর আলম, সিনিয়র শিক্ষক রিদওয়ানুল হক, সিনিয়র শিক্ষক শাকিলা কমল ডেজী, ব্যবসায়ী আবদু রশিদ,হাকিম আলী,জয়নাল আবেদীন, ঈদগাহ মেডিকেল সেন্টারের এমডি এহেছান উলাহ,আরিফুল ইসলাম মানিকসহ দুই শিক্ষা  প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,‘সততা স্টোর’ এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে কোন বিক্রেতা থাকবেননা। শিক্ষার্থীরা নিজের প্রয়োজনীয় পণ্য নিজেই সংগ্রহ করবে,নির্ধারিত মূল্য স্বেচ্ছায় নির্দিষ্ট বাক্সে জমা রাখবে। এর মাধ্যমে তাদের মধ্যে সততা,আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ব বোধসহ নৈতিকতার চর্চা গড়ে উঠবে।বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ভিত্তি তৈরি হয় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। তাই শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সততা স্টোর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে দুদক ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও স্বশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দুদক শিক্ষা প্রতিষ্টান গুলোতে সততা স্টোর নামে বিক্রেতা বিহীন দোকান চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে স্কুল-মাদরাসা পর্যায় থেকে শিশুদের সৎ শিক্ষা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০