৭ ডিসেম্বর ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে সাত জেলেকে অপহরণ ডন বাহিনীর, ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি

নিজেস্ব প্রতিনিধি:পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। আজ রোববার সকালে তারা ডন বাহিনীর সদস্য পরিচয়ে তিনটি খাল থেকে তাদের তুলে নেয়। প্রতি জেলের মুক্তিপণ হিসেবে জলদস্যুরা ৫০ হাজার টাকা করে দাবি করেছে। অপহৃত জেলেরা হলেন– সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), শামীম হোসেন (৩৬), আনোয়ার হোসেন (৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন (৩৫)ফিরে আসা দুই জেলে ফজর আলী ও সবুজ মিয়ার ভাষ্য, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে ২ ডিসেম্বর পাস সংগ্রহ করে তারা কাঁকড়া শিকারের জন্য বনে যান। রোববার তারা মালঞ্চ নদীর হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খালে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনটি নৌকায় করে আসা ১০ জন বন্দুকধারী তাদের ঘিরে ধরে। প্রতি নৌকা থেকে একজনকে তুলে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দিয়ে সেখানে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা করে পাঠানোর নির্দেশ দেয়। ওই জেলেরা আরও জানান, বনে যাওয়ার জন্য তাদের সবাইকে ঋণ করতে হয়েছে। এখন ওই টাকা তো উঠবেই না, উল্টো মুক্তিপণ দিয়ে সহকর্মীদের ছাড়াতে হবে। এমন দুরাবস্থায় পড়ার থেকে মৃত্যুও তাদের জন্য ভালো ছিল।বাংলাদেশ কোস্টগার্ডের কৈখালী বিসিজি স্টেশনের একটি সূত্রে জানা গেছে, তারা বিষয়টি শুনেছেন। অপহরণের শিকার জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। সবকিছু নিশ্চিত হয়ে পদক্ষেপ নেওয়া হবে। বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হকের ভাষ্য, তাদের স্মার্ট পেট্রাল টিমের সদস্যরা নিচে আছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। অভয়ারণ্য থেকে আটক সাত জেলেএদিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য থেকে সাত জেলেকে আটক করেছে বনবিভাগ। রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে শনিবার রাতে বাহির মান্দারবাড়িয়া এলাকার অভয়ারণ্যে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়। তারা হলেন– বাগেরহাট জেলার উলুবুনিয়া গ্রামের মোশারফ হোসেন (৪০), ইব্রাহিম শেখ (৩০), মহসিন শেখ (৪০), ইয়াছিন মোসাল্লি (১৮), হলদেবুনিয়া গ্রামের ইকরাম শেখ (২৪), চাদপাই গ্রামের শওকাত আলী ফকির (৫৫) ও আন্ধালিয়া গ্রামের সাফারত ফকির (৪৫)।মো. ফজলুল হক বলেন, ওই জেলেদের কাছে সাগরে মাছ ধরার অনুমতিপত্র আছে। কিন্তু শর্ত ভঙ্গ করে তারা সুন্দরবনের সংরক্ষিত অঞ্চলে ঢুকে মাছ শিকার করছিলেন। আটক জেলেদের নৌযান হেফাজতে রেখে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০