২৫ জুলাই ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সীমান্তবর্তী সাগরদত্তকাটি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া মেলেনি। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ।স্থানীয়রা জানান, সাগরদত্তকাটি গ্রামের রাজমোনেট বাড়ির অভিমুখে গৌর সরকারের বাড়ি থেকে আব্বাস-এর বাড়ি হয়ে গড়ভাঙ্গা বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে ওঠে।সরেজমিনে দেখা গেছে, সাগরদত্তকাটি গ্রামের কালীমন্দির সংলগ্ন দুই পাশের দুটি গুরুত্বপূর্ণ সড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আঁকাবাঁকা প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু সমান কাদা-পানি জমে যায়। কোথাও কোথাও বর্ষার পানিতে সড়কের মাটি ধুয়ে পাশের পুকুর ও ডোবায় চলে গেছে।এলাকার ভুক্তভোগী মানুষের অভিযোগ, বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বৃষ্টির সময় ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল চলাচল কঠিন হয়ে পড়ে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বয়স্ক মানুষ, শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য, বিশেষ করে শাক-সবজি বাজারজাত করতেও নানা সমস্যার মুখে পড়তে হয়।গ্রামবাসীরা জানান, সড়কটি ব্যবহার করতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন। কারও হাত-পা ভেঙেছে, আবার অনেক সময় যানবাহনের চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বেহাল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী বর্ষাকালে বিদ্যালয়ে যেতেও অনীহা প্রকাশ করে।এলাকবাসীর দাবি, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন। একাধিকবার রাস্তা মাপামাপিও করা হয়েছে। কিন্তু আজও সড়কটির উন্নয়ন হয়নি। ফলে প্রতিবার বর্ষা এলেই একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।সাগরদত্তকাটি গ্রামের বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কার করে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর করার উদ্যোগ গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০