৮ ডিসেম্বর ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তানোরের মুন্ডুমালা পশুহাটে ময়লার ভাগাড়ের কারনে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী তানোরের সবচেয়ে বড় বাজার মুন্ডুমালা পৌরসভার পশুর হাট। তবে এ হাটে ময়লা ফেলানোর কোনো জায়গা নেই বাধ্য হয়ে হাটেই ময়লা ফেলছে ব্যবসায়ীরা। এতে করে দুর্গন্ধ ছড়াচ্ছে মারাত্মকভাবে। নাকে ও মুখে কাপড় পেচিয়েও দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যাচ্ছেন না হাটে গরু কিনতে ও বিক্রি করতে আসা ক্রেতা বিক্রেতারা। ফলে, তানোর উপজেলার সব চাইতে বড় মুন্ডমালা পশুর হাট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তাদের অনেকেই আর আসছেন না এই হাটে।
সরেজমিনে মুন্ডুমালা পশুর হাটে দেখা মিলে, মুন্ডুমালা বাজারের পশ্চিম পাশে ছোট্ট একটি মাঠে বসে পশুর হাট সকালে ছাগল/ভেড়া ও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গরু/মহিষ ক্রয় বিক্রয় । সপ্তাহে একদিন প্রতি সোমবার এই পশুর হাট বসে দূর দূরান্ত থেকে ক্রেতা/বিক্রেতা ও পাইকার রা আসেন এই হাটে তবে এই পশুর হাটের পশ্চিম পাশে প্রতিনিয়ত ফেলা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ও জবাই করা গরুর বর্জ্য এতে ছড়াচ্ছে দুর্গন্ধ। এ গন্ধের মধ্যেয় চলছে পশু কিনা বেচা ফলে অনেকের শ্বাসকষ্ট দেখা দিয়েছে বলে জানিয়েছেন অনেক পাইকাররা।
মুন্ডুমালা পশুর হাটে আসা এক ক্রেতা সকালের সময়কে বলেন, আমি একটি গরু কিনতে আসছি তবে এই হাটে ময়লা আবর্জনা থাকায় এত দুর্গন্ধ কথা বলাই অসম্ভব হয়ে গেছে গরু কিনব কিভাবে। গরু বিক্রয় করতে আসা যুগিশো গ্রামের রিপন আলী বলেন,ভাই দুপুরে আসছি গরু নিয়ে দাঁড়িয়ে আছি তবে মনে হয় বেশিক্ষণ হাটে থাকতে পারবো না কারণ যে দুর্গন্ধ ছড়াচ্ছে খুবই সমস্যা হচ্ছে। ছাগল কিনতে আসা কৃষ্ণপুর গ্রামের হারুন বলেন, একটা ছাগল কিনেছি তবে এই পশুর হাটের বর্তমান অবস্থা খুবি ই খারাপ একেতো কাদা তার উপরে পাগল করা দুর্গন্ধ।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়িক বলেন, কর্তৃপক্ষের নজরদারি এখন সময়ের দাবি এই হাটের যেখানে সেখানে পশু জবাই হয়। কশাইরা বর্জ্য নির্দিষ্ট স্থানে গর্ত করে মাটিচাপা দেয় না। বর্জ্য ফেলে সেই পশুর হাটে এ কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। হাটের দিন ছাড়াও অন্যান্য দিনে দুর্গন্ধের মাঝে থাকতে হয়। অনেক সময় দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে আমাদের।
জানা গেছে, প্রতিবছর এ হাট থেকে পৌরসভায় কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও দীর্ঘদিন থেকে এই সমস্যার সমাধান না হওয়ায় হতাশ স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীমহল। ভাগাড়ের কারণে আশপাশের আবাসিক বাড়িগুলোর মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
মুন্ডুমালা হাটের ইজারাদার শরীফ মুন্সী সকালের সময়কে বলেন, মুন্ডুমালা পৌর প্রশাসক কে বিষয়টি জানানো হয়েছে তিনি পৌরসভার কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তবে পৌরসভার কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না। মুন্ডুমালা হাটের আরেক ইজারাদার ফিরোজ কবির সকালের সময়কে বলেন, ইউএনও মহোদয় বলার পরেও মুন্ডুমালা পৌরসভার কিছু কর্মকর্তার গোড়িমুসির কারনে এই ময়লা আবর্জনা গুলো অপসারণ হচ্ছে না। তিনি আরো বলেন, বর্তমান পশুর হাটের যে অবস্থা তা বলার ভাষা নেই। ক্রেতা বিক্রেতা তো দূরের কথা দুর্গন্ধের কারণে আমরাই হাটে ঠিকমতো থাকতে পারিনা।
এ বিষয়ে BNTV 24 কে বলেন মুন্ডুমালা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাইমা খানের  সাথে কথা হলে তিনি সকালের সময়কে বলেন, বাজারে ময়লা আবর্জনা থাকার কথা না। আমি পৌরসভার কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি ময়লা/আবর্জনা অপসারণ করার জন্য তবে তারা যদি পরিষ্কার না করে থাকে। তবে খুব দ্রুত অপসারণ করা হবে বলে জানান তিনি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০