৯ ডিসেম্বর ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোসাদ সদরদপ্তরে ইরানের হামলায় নিহত হন ৩৬ জন’

নিজেস্ব প্রতিনিধি:ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ও জনসংযোগ বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলি-মোহাম্মদ নাঈনি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে মোসাদের সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩৬ জন নিহত হয়েছে।রোববার ছাত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি যুদ্ধের সময় ইরানের সামরিক প্রতিক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, যুদ্ধ শুরুর পরপরই সমন্বিতভাবে ইরানের প্রতিক্রিয়া শুরু হয়।নাঈনি বলেন, তেহরানে ইসরায়েলের জ্বালানি ডিপোতে হামলার পর ইরান পাঁচ ঘণ্টার ব্যবধানে হাইফা রিফাইনারিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলি সূত্রের ভাষ্যমতে ছিল ‘ইরানের ক্ষেপণাস্ত্রের মাস্টারপিস’ এবং এতে রিফাইনারিটি অচল হয়ে যায়। এরপর ইরানের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে ইরান মোসাদের একটি কেন্দ্রকে টার্গেট করে, যেখানে ৩৬ জন নিহত হয় বলে নাঈনি দাবি করেন।তিনি জানান, ‘ট্রু প্রমিজ ৩’ নামে ইরানের সামরিক অভিযান যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় এবং এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার অপারেশন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বহুস্তরীয় কৌশল প্রয়োগ করা হয়। ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য ও বিস্তৃত ডেটাব্যাংক নিয়ে যুদ্ধে অংশ নেয় বলে তিনি উল্লেখ করেন।নাঈনির দাবি, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় নিঃসন্দেহে বেশি। তিনি বলেন, ইরানের নির্ভুল আঘাতের সক্ষমতা এতটাই উন্নত যে তারা অধিকৃত ফিলিস্তিনে একটি ৩২ তলা ভবনের আন্ডারগ্রাউন্ড (মাইনাস-১) তলায় থাকা স্টক এক্সচেঞ্জ ডেটা সেন্টারেও হামলা চালাতে সক্ষম হয়েছে।তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় সম্পূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেও ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়। ইসরায়েল যেখানে বৃহৎ হামলার সতর্কতা দিয়েছিল, সেখানে ইরানের একটি ক্ষেপণাস্ত্রই প্রত্যাশার তুলনায় বহু গুণ বেশি ক্ষতি সাধন করতে সক্ষম হয়।ইরানের তরুণ বিশেষজ্ঞদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ইরান–ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের প্রতিরক্ষা নীতি জনগণভিত্তিক এবং অসম যুদ্ধকৌশলের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে সামরিক মোর্চাগুলোর তুলনা সমমাপের নয়।নাঈনি জানান, ১২ দিনের এই যুদ্ধ সামরিক বিশ্লেষকদের জন্য একটি বিশেষ কেস স্টাডি হয়ে থাকবে। দ্রুত কমান্ড কাঠামো পুনর্গঠন, ইসরায়েলের বিরুদ্ধে টানা ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা এবং আঘাত সামলে কৌশলগত উদ্যোগ পুনরুদ্ধার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০