Bntv245487
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনাবিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক হেলথ রিসার্চ এন্ড হায়ার এডুকেশন অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, গবেষণার ফলাফলকে কার্যকরভাবে বিশ্লেষণ ও উপস্থাপনের ক্ষেত্রে পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে পরিসংখ্যানের সঙ্গে ডাটা সায়েন্স ওতপ্রোতভাবে জড়িত। খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণার পরিধি আরও বিস্তৃত করতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও গবেষকদের সঙ্গে কোলাবরেশনের ওপর গুরুত্ব দিচ্ছে। ইন্ডাস্ট্রির সঙ্গে রিসার্চ কোলাবরেশন বাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে এমওইউ স্বাক্ষর হয়েছে এবং এ বিষয়ে কার্যক্রম এগিয়ে চলেছে।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. শার্লিন আলাউদ্দিন।সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের পাবলিক হেলথ স্ট্যাটিস্টিকসের প্রফেসর হাফিজ টি.এ. খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেলথ এন্ড লাইফ সায়েন্সেস অনুষদের পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. এবিএম আলাউদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ডেমোগ্রাফি এন্ড হেলথ উইংয়ের যুগ্ম পরিচালক মোস্তাফা আশরাফুজ্জামান।সেমিনারে জনস্বাস্থ্য গবেষণার বিভিন্ন দিক, গবেষণার সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।এ সেমিনারে পরিসংখ্যান ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

ডেঙ্গু রোগীর সঠিক চিকিৎসার জন্য খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল স্তরের জনগণ এবং সকল পর্যায়ের সংগঠনকে এক সাথে কাজ করার আহ্বান জানান : মনা

ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা 

রকিবুল ইসলাম বকুল সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার  বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার মান সরেজমিন পরিদর্শন করেন :খুলনা জেলা প্রশাসক নাগরিকের 

১০

পোকখালীর মুসলিম বাজারে টমটম দূর্ঘটনার গুরুতর আহত-৩ 

১১

খুলনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ

১২

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার গবেষণায় রোগীদের সম্পৃক্তকরণে কার্যকর যোগাযোগের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

খুলনাবিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

১৬

জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল আরাফাহ ব্যাংক উদ্যোগে বিভিন্ন ধরনের গাছে চারা রোপন

১৯

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০