Bntv245487
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার গবেষণায় রোগীদের সম্পৃক্তকরণে কার্যকর যোগাযোগের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইফেক্টিভ ইন্টার‌্যাকশন উইথ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টস ফর ইনক্লুশন ইন দ্য রিসার্চ প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।ফার্মেসী ডিসিপ্লিনের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান সরকার শিক্ষাখাতকে অধিক গুরুত্ব দিচ্ছে। হিট প্রকল্পের মাধ্যমে দেশকে গবেষণায় এগিয়ে নিতে কাজ করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, হিট প্রকল্পের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণায় উৎসাহিত করা হচ্ছে। গবেষণার মাধ্যমে নতুন আইডিয়া বের করে আনাই মূল লক্ষ্য।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট সাব-প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ জামিল আহমেদ শিল্পী, শিক্ষক, সাব-প্রকল্পের এএসপিএম এবং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মোঃ মুকিতুল হুদা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ সালাউদ্দিন মিল্লাত এবং সাব-প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।প্রশিক্ষণে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীদের গবেষণায় সম্পৃক্ত করার ক্ষেত্রে কার্যকর ও সংবেদনশীল যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে রোগীদের সঙ্গে তথ্য আদান-প্রদান, তাদের মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা এবং গবেষণায় তাদের সম্পৃক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগাযোগ কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

ডেঙ্গু রোগীর সঠিক চিকিৎসার জন্য খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকল স্তরের জনগণ এবং সকল পর্যায়ের সংগঠনকে এক সাথে কাজ করার আহ্বান জানান : মনা

ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি রেজাউল অসুস্থ, দোয়া কামনা 

রকিবুল ইসলাম বকুল সড়ক পরিবহন, রেলপথ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার  বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য

ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার মান সরেজমিন পরিদর্শন করেন :খুলনা জেলা প্রশাসক নাগরিকের 

১০

পোকখালীর মুসলিম বাজারে টমটম দূর্ঘটনার গুরুতর আহত-৩ 

১১

খুলনাবিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ

১২

ঈদগাঁওতে দ্বিতীয় দিনে অলিগলিতে ইউএনওর অভিযান, স্বস্তি ফিরেছে জনমনে

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্রেস্ট ক্যান্সার গবেষণায় রোগীদের সম্পৃক্তকরণে কার্যকর যোগাযোগের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

খুলনাবিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

খুলনায় ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ যুবক রাকিব

১৬

জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী আলোচনা সভা দোয়া অনুষ্ঠান

১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল আরাফাহ ব্যাংক উদ্যোগে বিভিন্ন ধরনের গাছে চারা রোপন

১৯

কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি)-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০