কক্সবাজার ঈদগাঁও প্রতিনিধি:এম আবু হেনা সাগর
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে হাজেরা নুর ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন- কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু ভাল ফলাফল অর্জন করলেই হবেনা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং সমগ্র ঈদগাঁওবাসীর জন্য গৌরবের। কৃতি শিক্ষার্থী দের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশা পাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ ও সহযোগিতা করা সমাজের সকলের দায়িত্ব। শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হাজেরা নুর ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। ৬ সেপ্টেম্বর ( রবিবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে হাজেরা নুর ফাউন্ডেশন এর উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত ৬৮ জন শিক্ষার্থীদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাজেরা নুর ফাউন্ডেশনের আহবায়ক ও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।ফাউন্ডেশন সদস্য সচিব মাষ্টার নুরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার মংচিংনু মারমা। এসময় উপজেলার কৃতি সন্তান আইনজীবী কামরুল ইসলাম ডেপুটি এর্টনি জেনারেল হিসাবে নির্বাচিত হওয়ায় ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী,ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, ইসলামাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল হক, সিবিএন বার্তা সম্পাদক ইমাম খাইর,ঈদগাহ গ্রামার স্কুল প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভোমরিয়াঘোনা হাজী শফিক দাখিল মাদরাসা সুপার নুরুল হাকিম,কৃতি শিক্ষার্থী নুশাইদা ইসলাম, শাহারিয়া ইসলাম শাওন, প্রিয়ন্তি ধর ও মরিয়ম আকতার বক্তব্য রাখেন।এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু. মহিউদ্দিন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল করিম উজ্জল, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল, ইছাখালী দাখিল মাদরাসার সুপার এমদাদুল হক, এজি লুৎফুল কবির বালিকা দাখিল মাদরাসা সুপার মোহাম্মদ সৈয়দসহ অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে হাজেরা নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন।
মন্তব্য করুন