খুলনার প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ
রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬, দীর্ঘ এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার খুলনা প্রেসক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব আবু তৈয়ব এবং সহ-সভাপতি পদে মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সরাসরি ভোটে সাধারণ সম্পাদক পদে এ এইচ এম শামিমুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক পদে ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. রাজু আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. খায়রুল আলম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, এস এম মাহবুবুর রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ ও রামিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব চত্বরে নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মন্তব্য করুন