বিএনটিভি ২৪, সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আটকা দুই বছরের শিশুটির নাম মো. সাজিদ। সে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা রাকিবের ছেলে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সেখানে থাকা পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের টেস্ট বোরিংয়ের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু সাজিদ। এ ঘটনার পর থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে রাজশাহী শহর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।
মন্তব্য করুন