১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবারের মধ্যে শরিকদের আসন চূড়ান্ত করবে বিএনপি

বিএনটিভি ২৪,প্রতিবেদক :

সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা আগামী বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করবে বিএনপি। বুধ ও বৃহস্পতিবার শরিক দল এবং জোটের সঙ্গে আলাদা বৈঠক করে আসনের বিষয়ে নিষ্পত্তি টানবে দলটি। বিএনপির তরফে সমমনা দলের নেতাদের এমন বার্তাই দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমমনা দলকে বেশ কিছু আসনে ছাড় দেবে বিএনপি। তবে কত আসনে ছাড় দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে তা নির্ধারণ হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের সহযোগীদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে– এমন বার্তাও সমমনা নেতাদের দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের ২৯ রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিবেচনায় নিয়ে শরিকদের মধ্যে বিজয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থীর জন্য আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আসন ছাড়লেই হবে না, তাদের জিতিয়েও আনতে হবে। এ ক্ষেত্রে জোটের বড় বা জ্যেষ্ঠ নেতা, তবে ভোটের মাঠে যাদের জয়ী হওয়ার সম্ভাবনা কম– এমন নেতাদের সরকার গঠন করলে তাদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যথাযথ স্থান দেওয়া হবে।

সমমনাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী বুধ ও বৃহস্পতিবার শরিকদের আসন চূড়ান্ত, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন ছাড়ের বিষয়ে সভায় ইতিবাচক মনোভাব দেখিয়েছে বিএনপি। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও সমমনাদের জানিয়েছে। এ ক্ষেত্রে তারা দল ও জোটের সঙ্গে আলাদা বৈঠকের মাধ্যমে আসন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের সিদ্ধান্ত নিয়েছে।

গত শুক্রবার এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রতিশ্রুতি আছে, এই নির্বাচন এবং নির্বাচনের পরে সব দল নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব, সে ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি শক্তিশালী রয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সমকালকে বলেন, দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্য অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে। আর আসন সমঝোতা নিয়ে যে দূরত্ব তৈরি হয়েছে, তা আগামী বৃহস্পতিবার মধ্যে মীমাংসা হবে।
১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, বুধ ও বৃহস্পতিবার আসন নিয়ে আলোচনা হবে। সেখানে আসন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের সমাধান হবে।

৩ নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে। পরদিনই মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লার নাম স্থগিত করা হয়। ৪ ডিসেম্বর আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি। সব মিলে ২৭২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি। বাকি ২৮ আসনের তালিকা শিগগিরই ঘোষণা করা হবে। দুদফা দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণার আগে সমমনা কোনো নেতার সঙ্গে বিএনপি আলোচনা করেনি বলে অভিযোগ জোট ও দলগুলোর নেতাদের।

বৈঠক সূত্র জানায়, দুদফা দলীয় প্রার্থী ঘোষণার সময় সমমনা নেতাদের সঙ্গে আলোচনা না করায় বিএনপির সমালোচনা করেন যুগপৎ আন্দোলনের নেতারা। তাদের অবমূল্যায়ন ও অবজ্ঞা করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শরিক নেতাদের সঙ্গে বৈঠক করে আসন চূড়ান্ত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আসন ছাড়ের বিষয়ে ইতিবাচক বিএনপি। এ ক্ষেত্রে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০