১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হান্নান মাসউদ আহত

নিজেস্ব প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ দুর্ঘটনায় আহত হয়েছেন।রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় জনসংযোগ চালানোর সময় অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি।ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা বলেন, পেছন দিক থেকে একটি অটোরিকশা এসে হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর উঠে যায়। প্রাথমিকভাবে অসুস্থ হলেও তিনি তখন প্রচারণা চালিয়ে যান। পরে জনসংযোগের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে বিশ্রামে রয়েছেন।আরেক প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান বলেন, গণসংযোগ পরিচালনার সময় হান্নান মাসউদ ভাই দুর্ঘটনার শিকার হন। এ সময় একটি অটোরিকশা দ্রুতগতিতে চালাচ্ছিলেন অল্প বয়সী এক চালক। সাধারণ জনগণের সঙ্গে করমর্দনের সময় পেছন দিক থেকে আসা অটোরিকশাটি হান্নান মাসউদের শরীরের সঙ্গে সামান্য লেগে যায়। এতে তিনি পায়ে আঘাত পান।তিনি আরও বলেন, হান্নান মাসউদের এক্সরে করানো হয়েছে। এতে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতপ্রাপ্ত পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন করছেন এবং দু-একদিন বেড রেস্টে থাকবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে আবার গণসংযোগে ফিরবেন।হান্নান বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। অটোরিকশাচালক ছিল অল্প বয়সী, এখানে কারও কোনো দোষ নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারলেও পরে জনসংযোগ চালিয়ে যাওয়ায় পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। তবে আমি আশঙ্কামুক্ত রয়েছি। এটি কোনো পূর্বপরিকল্পিত নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০