১৫ ডিসেম্বর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবি চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অযৌক্তিক মূল্যায়ন কাঠামোর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে গুরুতর অনিয়ম, নিম্নমানের প্রশ্নপত্র এবং বিষয়টির মৌলিক চরিত্রবিরোধী মূল্যায়ন কাঠামো অনুসরণ করা হয়েছে। এতে চারুকলা শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে বলে তারা মনে করেন।

শিক্ষার্থীরা বলেন, চারুকলা একটি সম্পূর্ণ প্রাক্টিক্যাল ও সৃজনশীল চর্চাভিত্তিক বিষয় হলেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বরের ৮৫ শতাংশ থিওরি এবং মাত্র ১৫ শতাংশ প্রাক্টিক্যাল নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এই মূল্যায়ন কাঠামোর ফলে শিল্পীসত্তা, ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন সম্ভব হয়নি।

তারা আরও অভিযোগ করেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের মান আরও নিম্নমানের ছিল। নিবন্ধন পরীক্ষায় যেখানে তুলনামূলকভাবে মানসম্মত প্রাক্টিক্যাল প্রশ্ন থাকলেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘হাত আঁকা’র মতো প্রাথমিক স্তরের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে, যা একটি উচ্চপর্যায়ের নিয়োগ পরীক্ষার গাম্ভীর্য ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, পরিকল্পিতভাবে প্রাক্টিক্যাল দক্ষতাকে অবমূল্যায়নের মাধ্যমে যোগ্য, দক্ষ ও সৃজনশীল শিক্ষক নিয়োগের পথ রুদ্ধ করা হচ্ছে।

এ সময় শিক্ষার্থী, শিল্পী, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, বিতর্কিত ও নিম্নমানের প্রশ্নপত্র বাতিল করে পুনর্মূল্যায়ন, প্রাক্টিক্যাল-ভিত্তিক বিষয়ে যৌক্তিক নম্বর বণ্টন নিশ্চিত করা, আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রাক্টিক্যাল-কেন্দ্রিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং চারুকলা শিক্ষার মান ও মর্যাদা রক্ষায় কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে চারুকলা শিক্ষার মর্যাদা রক্ষায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০