মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার //খুলনার রূপসা উপজেলায় -খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী – বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের ঐক্যের প্রতীক।আজিজুল বারী হেলাল তিনি বলেন, বেগম খালেদা জিয়া থাকলে দেশে ঐক্য থাকবে। উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নে মো. কুদ্দস মেম্বারের বাড়িতে রবিবার ২১ ডিসেম্বর মহিলাদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, দেশের প্রতিটি প্রান্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য গত ২৩ নভেম্বর থেকে দোয়া মাহফিল চলছে।প্রতি মুহূর্তে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে যে সম্মান দিয়েছেন, তা আর কেউ শত চেষ্টা করেও পায়নি।এর পরবর্তী তে -বিকাল ৪ টায় উপজেলার ঘাটভোগ ইউনিয়ন এর বামনডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেন আজিজুল বারী হেলাল। তিনি বলেন, খেলাধুলা মনকে শক্তিশালী করে, স্বাস্থ্য ভালো রাখতে হলে খেলাধুলা চালিয়ে যেতে হবে।বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরি করবে এবং ল্যাটিন দেশ গুলোর মতো বৈদেশিক মুদ্রা অর্জন করবে।এ সময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জি এম কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, মোল্লা রিয়াজুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, বিকাশ মিত্র, শফিকুল ইসলাম বাচ্চু।এ ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম আ. মালেক,ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাসমহিতোষ ভট্টাচার্য,জেলা বিএনপির সদস্য আরিফ মোল্লা,উপজেলা বিএনপি সদস্য আসলাম শেখ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম খোকন, ইউনিয়ন বিএনপির চার্চ কমিটির সদস্য মো. মিসকাত মোল্লা, উপজেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির চার্চ কমিটির সদস্য মেসবা মোল্লা,ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বার মো. সবজি মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক রূপসা থানা ছাত্রদল, সাবেক সাধারণ সম্পাদক ঘাটভোগ ইউনিয়ন ছাত্রদল এল এম মুরসালিম (রনি) ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মো. মোস্তাইন শেখ,শিবলী লস্কর,খালিদ লস্কর,লাভলু মোল্লা, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল, শাহানাজ বেগম, মনিরা সুলতানা, রোকসানা বেগম সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন