নিজেস্ব প্রতিনিধি:বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল বা ‘ট্রানজিশন পিরিয়ড’ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পরিবর্তনকালীন প্রক্রিয়ার সময় সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে বলে উল্লেখ করে বলেন, আমাদের প্রত্যাশা ছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত এই কয়েকটা মাস তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করবেন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও উত্তরণের পথ নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, যে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অর্থনীতি এবং মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছিল, তা থেকে বেরিয়ে আমরা এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।ফখরুল জোর দিয়ে বলেন, কেবল তারিখ ঘোষণা নয়, নির্বাচনের জন্য একটি সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশ তৈরি করা সরকারের এখন প্রধান দায়িত্ব।পরিবর্তনকালীন সময়ে দেশের অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, পরিবর্তন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মহল ভয়ংকর চক্রান্ত করছে। এই ষড়যন্ত্রের শিকার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে বিএনপির অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তাঁরা দেশের চলমান মব ভায়োলেন্স ও ষড়যন্ত্র রুখতে জনগণের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন