২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীর জন্য নিরাপদ ক্যাম্পাসের দায়িত্ব শিবিরের: জামায়াত আমির

নিজেস্ব প্রতিনিধ:শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত এবং নারীর জন্য নিরাপদ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ী শক্তি হিসেবে ইসলামী ছাত্রশি‌বিরকে এ ক্ষেত্রে প্রধানত দায়িত্ব পালন করতে হবে।শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ব‌লে‌ন বলেন আমির।সম্মেলনে সারাদেশের সদস্যদের ভো‌টে ২০২৬ সা‌লের জন্য শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সেক্রেটারি জেনা‌রেল নির্বাচিত জেনারেল সিবগাতুল্লাহ। সাদ্দাম আগের হয়েছেন কমিটির সেক্রেটারি ছিলেন। জেনারেল ছিলেন কমিটির দপ্তর সম্পাদক। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ছিলেন। সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন ক‌রেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে করেন কিশোর মুনতাসির আলিফের বাবা সৈয়দ গাজিউর রহমান। এসময় উপস্থিত ছি‌লেন জুলাই ছিলেন পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধারা। আওয়ামী লীগ আম‌লে গুম হওয়া শিবিরের পরিবারের সদস্যরাও ছিলেন। সেখানে ছি‌লেন নিহত শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক।ডা. শফিকুর রহমান ব‌লেন, আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরিফ উসমান হাদি—অনেকেই এই দেশের জন্য জীবন দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের হাতে কলমের বদলে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। ছাত্রদের জীবন, ভবিষ্যৎ ও মেয়েদের নিরাপত্তার নিশ্চয়তা ছিল না। সেই অন্ধকার অধ্যায় বিদায় নিতে শুরু করেছে, তবে কালো ছায়া এখনো পুরোপুরি কাটেনি। আর যা‌তে বিশৃঙ্খলা না হয়—এই পরিবেশ নিশ্চিত করার প্রধান দায়িত্ব এখন ছাত্রশিবিরের ওপর।তিনি বলেন, শি‌বির এখন আর শুধু একটি সাধারণ ছাত্রসংগঠন নয়; ২০২৪-পরবর্তী বাস্তবতায় এটি কার্যত বাংলাদেশের ছাত্রসমাজের অভিভাবকের দায়িত্ব পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার কেন্দ্রে পরিণত করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বি‌ভিন্ন দল এবং ছাত্র সংগঠ‌নের নেতারা।আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা জামায়াতের মালিক জালালুদ্দিন এবং ইন্দোনেশিয়ার সংগঠন কামির পররাষ্ট্রবিষয়ক প্রধান রিদওয়ান আল-মুগোমিয়েরুভ, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, যুক্তরাজ্যের মুসলিম যুব নেটওয়ার্কের সভাপতি রিদওয়ান রাশিদ প্রমুখ। ত‌বে বিএন‌পি বা ছাত্রদ‌লের কেউ এতে ছি‌লেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০