২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত অতিরিক্ত আইজিপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

বিএনটিভি ২৪ ডেক্স :

আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার দুপুরে কেএমপি সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি, এপিবিএন, বাংলাদেশ পুলিশ, ঢাকা।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ যাতয়াত, ভোট প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও ভুয়া ভোটদান, ভোটারদের ভয়ভীতি দেখানো এ ধরণের কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে বলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এরই ধারাবাহিকতায় কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা মহোদয় অতিরিক্ত আইজিপি মহোদয়কে এই মর্মে আশ্বস্ত করেন যে একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। এছাড়াও ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী আইন, আচরণবিধি ও বাস্তব পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে, যা নির্বাচনী দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০