২ জানুয়ারী ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

নিজেস্ব প্রতিনিধি:কুমিল্লার ১, ২, ৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলের প্রার্থিতাসহ ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে কুমিল্লা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন এবং কুমিল্লা-৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে মনোনয়ন নিশ্চিত করেছে যাচাই-বাছাই কমিটি।এ বিষয়ে জানতে চাইলে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল বলেন, ছোট একটি ত্রুটির কারণে আমার প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করেছে। আমরা এটি সমাধান করে আবার আপিল করব।উল্লেখ্য, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। আসন্ন নির্বাচনে এই আসন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসংগতি কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হন, তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।এদিকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।কুমিল্লার ১১টি আসনের মধ্যে আজ শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাকি পাঁচটি আসনের মনোনয়ন আগামীকাল শনিবার যাচাই-বাছাই করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০