৪ জানুয়ারী ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে থাকা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান, মোদিকে কড়া হুঁশিয়ারি

নিজেস্ব প্রতিনিধি:নরেন্দ্র মোদি সরকারকে ভারতে নুপ্রবেশকারী’ বিতাড়নের ইস্যু নিয়েএক হাত নিলেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সম্প্রতি এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন অবিলম্বে তার দেশে ফেরত পাঠানো হয়। মহারাষ্ট্র ও মুম্বাইয়ের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াইসির এই আক্রমণাত্মক বক্তব্য এখন আলোচনার কেন্দ্রে। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের।  ওয়াইসি তার বক্তব্যে বিজেপি সরকারের ‘বাংলাদেশি বিতাড়ন’ নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি প্রায়ই মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলোতে সাধারণ বাংলাভাষী মানুষদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে হয়রানি করছে। এ প্রসঙ্গে মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষকে বলা হচ্ছে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে দিল্লিতে বসে থাকা আপনার সেই ‘বোন’ শেখ হাসিনাকে কেন পাঠানো হচ্ছে না? তাকেও বাংলাদেশে পৌঁছে দিন।সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে ওয়াইসি স্লোগান তুলে বলেন, হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে ‘নারায়ে তাকবির’ ধ্বনি দিন। এর জবাবে জনতা সম্মিলিতভাবে ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকেই তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০