পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বুধবার (০৭ জানুয়ারি-২৬) বিকেলে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আাজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।মহিফিলে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম-সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
ছবিঃ
০৭/০১/২৬
মন্তব্য করুন