৯ জানুয়ারী ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা:ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে ডুমুরিয়া উপজেলার আংগারদহা গ্রামের বাসিন্দাগপিনাথ কুন্ডুর বাড়িতে। খবর পেয়ে এলাকাবাসি সহ বিভিন্ন দলের নেতা কর্মিরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পৌছান এবং আর্থিক সহযোগিতা করেন।ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে উপজেলার আংগারদহা গ্রামের জনৈক গপিনাথ কুন্ডুর দুই ছেলের বসতঘর থেকে বৈদ্যুতিক লাইনে আকষ্মিকভাবে শর্ট সার্কিট হয়ে কৃষ্ণ কুন্ডুর টিনের ছাউনি পাকা ঘর এবং রাজু কুন্ডুর টিনের বেড়া, টিনের ছাউনি বসত ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টীমকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর দুটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকার অলংকার সহ অনান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই দুঃসংবাদ শুনেজাতীয়তাবাদী বিএনপির ডুমুরিয়া উপজেলার সাবেক আহবায়ক মোশাররফ হোসেন মফিজ। ৪ নং খর্নিয়া ইউনিয়ের ভারপ্রাপ্ত সভাপতি সরদার আবুল হোসেন, বিএনপি নেতা ও ৩ নং ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, রায়হান খান, জামায়াত নেতা মোল্লা ইনামুল হোসেন,ওয়াহিদুল খান সহ অনেক নেতা কর্মিরা অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্হল পরিদর্শনে যান। এবং ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে আর্থিকসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক উল্লেখ করে সকলকে বিদ্যুৎ লাইনের বিষয়ে সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।
সেলিম আবেদ ৯/১/২০২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০