মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার রূপসা উপজেলার সেনের বাজার দোকান মালিক ও ব্যবসায়ী ব্যবস্থাপন কমিটি কর্তৃক আয়োজিত বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ শুক্রবার ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।উক্ত সভায় ভিডিও কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসন (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।এ সময় তিনি সেনের বাজারকে খাজনা মুক্ত করার ঘোষনা দেন।তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিশিষ্ট সমাজ সেবক শেখ ফজলুল বারী বাচ্চুর মাধ্যমে খাজনার টাকা ফেরত দেওয়া হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান,আইচগাতি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আবু সাইদ, বিএনপি নেতা সরদার ফরিদ আনোয়ার,শেখ শফিকুল ইসলা আবু তাহেরসহ অন্যন্য নেতৃবৃন্দ।উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে ইজারাদার বাবুল শেখ ইজারাদারের টাকা বুঝে নেন। এর ফলে শুক্রবার থেকে খাজনা মুক্ত ঘোষণা করা হয় এ বাজারটি। এ ঘটনায় এলাকার বাসীর মধ্যে উৎসাহ এবং আনন্দ বিরাজ করছে ।
মন্তব্য করুন