২৫ জানুয়ারী ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় হাতপাখা প্রতীকের প্রার্থীকে ঘিরে প্রচার-প্রচারণা

মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থীকে ঘিরে দিঘলিয়া উপজেলায় প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী সাংবাদিকদের বলেন, “আপনারা যখন কলম ধরেন, তখন আপনারা সবার। সে জায়গা থেকেই আমরা আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি করে না, ভবিষ্যতেও করবে না।”তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের মতামত ও প্রত্যাশা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।আজ শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দিঘলিয়া উপজেলার তেতুলতলায় অবস্থিত হাতপাখা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার ২নং ওয়ার্ড ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ২নং ওয়ার্ড সভাপতি ইউসুফ আলী খান বলেন, “আমাদের দল নির্বাচিত হলে দিঘলিয়া উপজেলার দীর্ঘদিনের ফেলে রাখা কাজগুলো বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বেকারত্ব দূরীকরণ, মাদক প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, নারীদের সম্মান ও নিরাপত্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন মৌলিক সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া হবে।”এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পলাশ মোল্লা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আফজাল শেখ, মো. খলিলুর রহমান শেখ, মোশারফ হোসেন (সভাপতি, শ্রমিক দিঘলিয়া ইউনিয়ন), আমিরুল ইসলাম, আব্দুর রহিম, ইসলাম মোড়ল, নুর ইসলাম মোড়লসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০