নিজেস্ব প্রতিনিধি:দলীয় ইশতেহারে যুক্ত করার নিমিত্তে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় সুপারিশ মালা খুলনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর নিকট খুলনা জেলা শাখার পক্ষ থেকে প্রদান করা হয়।পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) এর কেন্দ্র ঘোষিত সুপারিশনামা খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর নিকট সুপারিশনামা প্রদান।এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী বিশিষ্ট নাগরিক নেতা পরিবেশবিদ মানবতাবাদী অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা খুলনা শাখার নির্বাহী সদস্য, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।কবি নাজমুল তারেক তুষারসহ নেতৃবৃন্দ। এসময় এমপি প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল এর সাথে বাপা নেতৃবৃন্দের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এবং নির্বাচিত হলে তিনি বাপা’র সুপারিশমালা বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। বাপার পক্ষ থেকে পানি সম্পদ, জ্বালানী ও বিদ্যুৎ, নগরায়ন ও ভৌত পরিকল্পনা, যাতায়াত ও পরিবহন ব্যবস্থা, কৃষি. মৃত্তিকা ও খাদ্য দূষণ, বায়ূ, শব্দ ও পানি দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা, বন ও জীববৈচিত্র রক্ষা, উপকূল, বন্দর ও সমুদ্র পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সমস্যা এবং এর সমাধানকল্পে সুনির্দিষ্ট সুপারিশনামা প্রদান করা হয়।
মন্তব্য করুন