৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষ পতাকার তলে চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই নেই ……. রূপসায় আজিজুল বারী হেলাল

এম মুরশীদ আলী : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, ধানের শীষ প্রতীক দেশের সার্বভৌমত্ব, আস্থা, ন্যায় ও নিরাপত্তার প্রতীক। ধানের শীষের পতাকার তলে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাদক গডফাদার কিংবা ভূমিদস্যুর ঠাঁই নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বা চাঁদাবাজির মতো অপকর্মে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।তিনি বলেন, তৃণমূলের জনগণকে সঙ্গে নিয়েই বিএনপির জন্ম। এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে অসহায় ও দরিদ্র মানুষ বিধবা ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক সেবা পাবে। তিনি আরও বলেন, ঘাটভোগ ইউনিয়নের অন্যতম বড় সমস্যা নিরাপদ পানির সংকট, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা এবং ভাঙাচোরা রাস্তাঘাট। অনেক এলাকায় এখনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, ফলে সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা সেবার অভাবে দরিদ্র মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গ্রামের রাস্তাগুলোর বেহাল দশার কারণে কৃষক, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।ধানের শীষ বিজয়ী হলে ঘাটভোগ ইউনিয়নে নিরাপদ পানি সরবরাহ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং টেকসই রাস্তা নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে, ইনশাআল্লাহ।তিনি গত ৪ ফেব্রুয়ারি বিকেলে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন চাঁদপুর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল সাহা, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, আরিফুর রহমান আরিফ।ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম এ মালেকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মেজবা মোল্যার সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা হুমায়ূন কবির, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, আসাদুল্লাহ আসাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, আবুল কাশেম কালা, আরিফ মোল্যা, মহিতোষ ভট্টাচার্য, খায়রুল আলম খোকন, আসলাম লস্কর, লাভলু মোল্যা, ইমরান মোল্যা, শরিফ মোল্যা, আসলাম শেখ, মুরাদ মোল্যা, মিশকাত মোল্যা প্রমুখ। এর আগে তিনি শিয়ালি নুরহানি মেম্বারের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হিল্লোল মুখার্জী। বক্তব্য রাখেন ইউপি সদস্য বিনোদিনী পাল, মনি মালাকার, রাজকুমার মল্লিক প্রমুখ।এছাড়াও তিনি সকালে আইচগাতী প্রধান নির্বাচনী কার্যালয়ে ধানের শীষ প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০