৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতপাখার প্রার্থীরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মুফতী আমানুল্লাহ

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা ২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, জাতির নিরাপত্তা অনেকটাই নির্ভর করে নৈতিকতা, ন্যায়বিচার ও সুশাসনের ওপর। এই জায়গায় আলেম সমাজের ভূমিকা অনস্বীকার্য। আলেমরা ও হাতপাখার প্রার্থীরা যখন সংসদে প্রতিনিধিত্ব করবেন, তখন আইন প্রণয়ন হবে পবিত্র কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধের আলোকে। এতে সমাজে অন্যায়, দুর্নীতি ও অবিচার কমে আসবে। তারা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী সদর থানার ৩০ ও ৩১ নং ওয়ার্ডের টুটপাড়া মেইন রোড, দারোগা পাড়া, তালতলা, মাস্টার পাড়া, চানমারি অ্যাপ্রোচ রোড, চানমারি বাজার মেইন রোড, চানমারি বাজার, ডাঃ আলতাফ হোসেন লেন, রুপসা স্ট্যান্ড রোড, তেরো গোলা, রুপসা ব্রিজ, বন্দা বাজার রোড, মুক্তার হোসেন রোড, ইব্রাহিমিয়া মাদ্রাসা রোড, হাজী আব্দুল মালেক কলেজ রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয়, বরং আমানতদারিতা ও জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাসী। তাদের উপস্থিতি সংসদকে করবে আরও দায়িত্বশীল ও নৈতিকভাবে শক্তিশালী। ফলে রাষ্ট্রযন্ত্রে শৃঙ্খলা ফিরবে, জনগণের জান-মাল নিরাপদ হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, নৈতিক অবক্ষয় ও সহিংসতা থেকে রক্ষা করতে হলে আইনসভায় দরকার এমন নেতৃত্ব, যারা আল্লাহভীতি ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে সিদ্ধান্ত নেবে। সেই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীরাই যথাযথভাবে পালন করতে পারেন।গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ আব্দুর রশিদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মিরাজ মহাজন, রেদওয়ান করিম রিপন, জাবের হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ ফয়সাল করীম, হাবিবুল্লাহ মেসবাহ, আব্দুল্লাহ আল মামুন, হাফেজ উসামা আবরার, মোঃ আফজাল হোসেন, মোঃ কবির হোসেন, গোলাম মোস্তফা, মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহরাব, মোঃ জাকির, মোঃ হারুন হোসেন, মোঃ আব্দুস সোবহান, মোঃ লাবলু সরদার, মোঃ রাকিব ইসলাম, মোঃ ডালিম, মোঃ শাহিন, মোঃ রাজু, মোঃ শাহ আলম, মোঃ সোহরাব গাজী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০