৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করলেন আবুল হোসেন আজাদ

পরেশ দেবনাথ, বিশেষ, প্রতিনিধি:কেশবপুর উপজেলাকে চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। এ জন্যে সারাদেশে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষের পক্ষে গনজোয়ার দেখে ১৯৭১ সালের পরাজিত শক্তিদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধীতা করেছিল। ১৯৭১ সালেও তারা বাংলাদেশের বিরোধীতা করেছিল। এখনও তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ্আপনাদের সকল সমস্যার সমাধান করবো।শুক্রবার (০৬ ফেব্রুয়ারি-২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। কেশবপুরে কোন সন্ত্রাসীর সন্ত্রাসী কর্মকান্ড করার থাকবে না। চাঁদাবাজদের চাঁদাবাজী করার সুযোগ থাকবে না। কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন-এর সভাপতিত্বে ইউনিয়নের বুড়িহাটি গ্রাম, কাবিলপুর গ্রাম, হাসানপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী প্রমূখ।

ছবিঃ
০৬/০২/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০