৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লার ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: পরওয়ার

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি দল বহুবার ক্ষমতায় গেছে। ৫৪ বছর তারা দেশকে শাসন করেছেন। কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি। মানবতা, ভালোবাসা ও চরিত্রের সব কয়টাতে তারা ফেল করেছে। সেজন্য দেশের জনগণ আর ফেলো দলকে দিয়ে রাষ্ট্র চালাতে দেবে না। বাংলাদেশ বারবার শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। শাসকের দল শুধু নিজেদের ভাগ্যের উন্নতি করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।’শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশিদ আল আজাদের সভাপতিত্বে গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল ভোটের মাঠে কালো টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ৫৫ বছর আগের সেই বস্তাপচা কথা নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে।’ তিনি বলেন, ‘হিন্দু ভাইদেরকে ভয় দেয়া হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের নাকি ঠ্যাং ভেঙে দেবে! অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নথিভুক্ত হয়েছে।তিনি বলেছেন, দাঁড়িপাল্লার ভোটারকে এবার হুমকি দিলে আর ঠ্যালা সামলাতে পারবেন না। জুলাই’২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে ওইসব দিন প্রস্থান হয়ে গেছে। দুর্নীতি আর চাঁদাবাজি দিয়ে সততাকে দমিয়ে রাখা যাবে না। জামায়াতে ইসলামি রাষ্ট্রক্ষমতায় গেলে অর্থনৈতিক মুক্তি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি ইনসাফের নতুন বাংলাদেশ গড়বে।’সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, খেলাফত মসলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হিন্দু নেতা মনোরঞ্জন মন্ডল, হাফেজ আব্দুল কুদ্দুস, আবু সুফিয়ান, শেখ নাজমুল হাসান, শেখ নূর মোহাম্মদ, শেখ ফরিদুজ্জামান, শেখ ইসমাইল হোসেন প্রমুখ।

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০