১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কোথায় থাকবেন

খুলনা সময়ের খবরের ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নতুন সরকার গঠনের প্রস্তুতি। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবারের নির্বাচনে ভূমিধস বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এই ঐতিহাসিক পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আলোচনায় এসেছে তার সরকারি বাসভবনের বিষয়টি। সব জায়গায় আলোচনা হচ্ছে—প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান কোথায় থাকবেন? দীর্ঘ প্রায় দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপরই তার সম্ভাব্য বাসভবন নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। বর্তমানে তিনি গুলশান-২-এর বাসায় থাকছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কোথায় উঠবেন—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে আলোচনা হয়নি। নতুন সরকার গঠনের পর বিষয়টি ঠিক হবে।

গণভবন এখন জাদুঘর: ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার দীর্ঘদিনের বাসভবন ‘গণভবন’কে ‘জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে এ জাদুঘর উদ্বোধন করা হয়েছে। ফলে এটি এখন আর প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সুযোগ নেই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন দুটিকে একীভূত করে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরির পরিকল্পনা করা হয়। ধারণা করা হচ্ছে, দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এই সুসজ্জিত ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকাতেই অবস্থান করবেন। এটি সংসদ ভবনের খুব কাছে হওয়ায় দাপ্তরিক কাজেও সুবিধা হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা: সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় সংসদ ভবন সংলগ্ন নতুন বাসভবনের সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় থাকতে পারেন সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখানেই অবস্থান করছেন।

 

গুলশানের বাসভবন: খোঁজ নিয়ে জানা যায়, লন্ডন থেকে ফেরার পর বর্তমানে তারেক রহমান তার পরিবারের সঙ্গে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে বসবাস করছেন। এটি বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র একদম পাশেই অবস্থিত। ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে বা পারিবারিকভাবে থাকতে চাইলে তিনি প্রধানমন্ত্রীর দাপ্তরিক কাজের বাইরে এখানেও সময় কাটাতে পারেন। তবে প্রটোকল ও নিরাপত্তার কারণে তাকে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় কোনো ভবনেই স্থানান্তরিত হতে হবে বলে সংশ্লিষ্টরা জানান।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা: এরই মধ্যে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) তাদের নিরাপত্তা পরিকল্পনা শুরু হয়েছে। তিনি যেখানেই থাকুন না কেন, সেই এলাকাটি রাজধানীর অন্যতম ‘হাই-সিকিউরিটি জোন’ হিসেবে ঘোষিত হবে। বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং একটি নতুন যুগের সূচনা। বাসভবন যেখানেই হোক, সাধারণ মানুষের প্রত্যাশা—তিনি অতীতের গণভবনের দেয়াল ভেঙে জনগণের কাছাকাছি থেকে রাষ্ট্র পরিচালনা করবেন।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কালবেলাকে বলেন, আমার কাছে কোনো বিস্তারিত তথ্য নেই। যতটুকু জানি যে, প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান নতুন কোনো ঠিকানায় যাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০