২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

নিজেস্ব প্রতনিধি মাহিয়া আক্তার :বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত।’শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সিলেট নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা আমি দীর্ঘ নির্বাচনি প্রচারণা ও ইশতেহারে উল্লেখ করেছি। যেসব বিষয় সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেগুলো বাস্তবায়নে কাজ করতে চাই। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি-সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।মন্ত্রী বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে । আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে।’তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে।সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দৌরাত্ম্য কমানো, রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।তিনি বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে।’এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০