২৪ মার্চ ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে সংসদ সদস্যকে গালিগালাজ / মদ্যপ অবস্থায় যুবক গ্রেপ্তার

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:কেশবপুরের সংসদ সদস্যকে গালি-গালাজ করে পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকার থেকে গাজা ও মদ উদ্ধার এবং মদ্যপ অবস্থায় যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তারের সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে।যশোর-৬ কেশবপুরের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করা এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম নাঈম হোসেন (৩৫)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চাদ শরীফের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ-২৬) রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ অফিসের সামনে ত্রিমোহিনী সড়কের পাশে গাড়ি রেখে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী ওষুধ কিনছিলেন। তিনি ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসা নাঈম হোসেন নামের ওই যুবক মদ্যপ অবস্থায় সংসদ সদস্যকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনা জানাজানির পর সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তার অনুসারীরা শহরের টাইগার মোড় এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তার গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার গাড়িটিও জব্দ করা হয়েছে।
ছবিঃ
২৪/০৩/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০