২৭ মার্চ ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে ছিনতাইকারী নিহত, আহত মুদী ও বিকাশ ব্যবসায়ী

মোল্লা ইকবাল হুসাইন,‎দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:‎‎খুলনার দিঘলিয়ায় চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছে। একই ঘটনায় ছিনতাইয়ের কবলে পড়ে এক মুদী ও বিকাশ ব্যবসায়ী আহত হয়েছেন।শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ১টা ৪৫ মিনিটে দিঘলিয়া উপজেলার স্টিমারঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুটের পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার দেয়াড়া মধ্যপাড়া নিবাসী জবেদ আলী শেখের পুত্র তৌহিদুল ইসলাম দেয়াড়া খেয়াঘাট এলাকায় ফ্লেক্সিলোড ও মুদী দোকান পরিচালনা করেন। তিনি স্থানীয় ব্যবসায়ী ববির শ্যালক বলেও জানা গেছে। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে দেয়াড়া কলোনী এলাকার চারজন চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী তার পথরোধ করে।‎এ সময় তারা তৌহিদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষভ্রষ্ট হয়ে তাদেরই একজনের পাজরে লাগে।‎এ সময় ব্যবসায়ী তৌহিদও আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা আহত সহযোগীকে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাগর (৩০) নামে ওই যুবককে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত ব্যবসায়ী তৌহিদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।‎নিহত সাগর দেয়াড়া কলোনী এলাকার খোকন ও হাসিনা দম্পতির ছেলে। তিনি স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে জানা গেছে।‎ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।‎দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০