৫ এপ্রিল ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইলট উদ্ধারে গিয়ে আরেক যুদ্ধবিমান খোয়াল যুক্তরাষ্ট্র

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:নিখোঁজ পাইলটকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান।গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আনাদোলু, রয়টার্স ও আল-জাজিরার।ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) আইআরজিসি জানায়, উদ্ধার অভিযানে নিয়োজিত মার্কিন সি-১৩০ মডেলের ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ইসফাহানের দক্ষিণাঞ্চলে। সেখানে নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধানে নিয়োজিত ছিল বিমানটি। ইরানের পুলিশ বিভাগের একটি চৌকষ কমান্ডো ইউনিট এটিকে ভূপাতিত করে।সংবাদ সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি পোস্ট করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।তারা একে বর্ণনা করেছে ‘একটি বিশাল পরাজয় ধামাচাপা দেওয়ার জন্য ট্রাম্পের মরিয়া চেষ্টা’ হিসেবে।এমন সময় এই প্রতিবেদন সামনে এলো যখন ট্রাম্প ঘোষণা করেছেন যে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।এর আগে গত ৩ এপ্রিল নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় বিধ্বস্ত হয় একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান। একই সঙ্গে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০