bntv24
৫ এপ্রিল ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খানের স্মরণে দোয়া মাহফিল: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি

মোল্লা ইকবাল হুসাইন,‎দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:‎‎খুলনার দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মরহুম মো. মুরাদ খানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।‎রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।‎‎অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি চিহ্নিত সন্ত্রাসীদের হাতে রাজপথের সাহসী নেতা মুরাদ খান নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় এখনো জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।‎সেনহাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সোহেল শেখের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াফিউজ্জামান শুভর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আ. রকিব মল্লিক।‎‎এছাড়াও উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, মোল্যা মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত ই এলাহী স্পিকার, খন্দকার ফারুক হোসেন, মোল্যা মাহমুদুল হাসান মিঠু, রাসেল আহমেদ নাসিম, শেখ মোসলেম উদ্দিন, মো. আলী টুটুল, মো. লিটন শেখ, ইফতেখার, গোলাম হোসেন, মনিরুল ইসলাম মনির, মো. সোহাগ বিশ্বাস, মিল্লাত হোসেন, মোল্লা বখতিয়ার আহসান, আবদুল আলিম, মফিজুর রহমান মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।‎আলোচনা সভায় বক্তারা বলেন, মুরাদ খানকে পরিকল্পিতভাবে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত ও নিন্দনীয়। তারা প্রশাসনের কাছে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।‎আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১০

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১১

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১২

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৩

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৪

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৫

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১৬

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৭

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৮

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৯

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

২০