৮ এপ্রিল ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় নদীতে মাছ ধরার সময় ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//

খুলনার কয়রা উপজেলায় নদীতে মাছ ধরার সময় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামসংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন— বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) এবং মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মন্ডল (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন জেলে শাকবাড়িয়া নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় আকস্মিক ঝড়ে তাদের নৌকাটি ডুবে যায়।

নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুইজন নদীতে তলিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারে চেষ্টা চলছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।

নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০