১০ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটা উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র ৪ ও জামায়াতের একক প্রার্থী মাঠে

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই বটিয়াঘাটায় শুরু হয়েছে উপজেলা নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী ইতোমধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করলেও মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন বিএনপির সম্ভাব্য ৪ প্রার্থী।বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণার পাশাপাশি মনোনয়ন পেতে দলের হাইকমান্ডের সাথে লবিং অব্যাহত রেখেছেন। তারা হলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তৈয়েবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি।এছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন শিমুও বসে নেই। এদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে থানা আমির মাওলানা শেখ আবু ইউসুফকে চেয়ারম্যার প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ রাসেল কবির, গণমাধ্যম কর্মী শাওন হাওলাদার ও সিপিবি’র প্রার্থী অশোক সরকারের নাম জোরে সোরে শোনা যাচ্ছে।প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে প্যানা, পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও হটস্পটে প্রচার চালাচ্ছেন। সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময়ের পাশাপাশি অনুদান প্রদান করছেন কেউ কেউ।এ উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৫০৫ জন ও নারী ভোটার ৮৬ হাজার ৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জননির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও চলতি বছর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ধারণা নিয়েই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে দোয়া-আশীর্বাদ প্রার্থনা করে চলেছেন। তবে এ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মূল ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০