১১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাধারণ মানুষের অধিকার আদায়ে মেম্বার পদপ্রার্থী নিজেকে উৎসর্গ -রাকিব শেখ.

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড (নেহালপুর-দেবীপুর) এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চান সাবেক তুখোড় ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. রাকিব শেখ।তিনি পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ও পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন।
মো. রাকিব শেখ তিনি ছাত্র রাজনীতির রাজপথ থেকে উঠে আসা এক পরীক্ষিত মুখ। তিনি ইতিপূর্বে নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, রূপসা থানা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং খুলনা মহানগর এম এম সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সমাদৃত। তিনি আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘নেহালপুর ব্লাড ব্যাংক এন্ড ওয়েলফেয়ার সংস্থা’-র প্রতিষ্ঠাতা সভাপতি এবং খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)-এর সাংগঠনিক সচিব হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।আসন্ন নির্বাচন প্রসঙ্গে রাকিব শেখ বলেন, “আমি পদ-পদবির মোহ থেকে নয়, বরং এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।তিনি বলেন, নেহালপুর ও দেবীপুর গ্রামের প্রতিটি মানুষের বিপদে-আপদে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।সরকারি অনুদান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, সেটি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “নতুন বছর সবার জীবনে সমৃদ্ধি বয়ে আনুক। আমি আমার এলাকার মুরুব্বি, তরুণ সমাজ ও মা-বোনদের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি।এছাড়াও রাকিব শেখ-অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থান এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা।রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। বিএনপির দুর্দিনে আন্দোলন-সংগ্রাম, হরতাল ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে নিজেকে প্রমাণ করেছেন বলে জানা গেছে। এসব কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তাকে হামলা, মামলা ও নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথ ছেড়ে যাননি।পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে উপজেলায় তাদের পরিবারটি ‘বিএনপি পরিবার’ হিসেবে পরিচিত। ফলে দলীয় তৃণমূল নেতাকর্মী গ্রাম বাসীদের মধ্যেও তার প্রতি আস্থা তৈরি হয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত জীবনে সহজ-সরল আচরণ এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে উক্ত ওয়ার্ডে মেম্বার পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের একজন কর্মী হিসেবে নিজ ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ওয়ার্ডে রূপ দিতে চান তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ৬ নং ওয়ার্ডের রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হচ্ছে নানা হিসাব-নিকাশ, যা নির্বাচনের আগাম চিত্রকে আরও আকর্ষণীয় করে তুলছে।এলাকাবাসীর মতে, একজন শিক্ষিত, তরুণ ও পরোপকারী নেতৃত্ব হিসেবে রাকিব শেখের আগমনে ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০