মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার//আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জননেতা জিএম কামরুজ্জামান টুকু রবিবার (১২ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের কাজদিয়া বাজার ও থানার মোড় বাজার এলাকায় গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। জিএম কামরুজ্জামান টুকু বলেন, রূপসা উপজেলার উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী সৈয়দ কামরুজ্জামান নান্টু, নাজমুল ইসলাম সোহাগ, আরিফ ফকির, মিথুন কাজী, ইসরায়েল বাবু, জুয়েল আহমেদ বাদশা, হিরক গোলদার, ইমরান শেখ, সাইদুল ইসলাম, আবুল হোসেন, রাজন দাস, সুমন শেখ, অপু দাস, নয়ণ পাইক, কবির ফকির, মিরন শেখ, নাসিম শেখ, রমজান গোলদার, নাইমুল ইসলাম রুবাই, জিএম হৃদয়, ইমামুল শেখ সহ অনেকে।জিএম কামরুজ্জামান টুকু রূপসাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, তিনি রূপসা উপজেলার উন্নয়নে সর্বদা কাজ করবেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।
মন্তব্য করুন