১৮ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করতোয়ায় গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাজু ইসলাম (১০) ও লাম্মিম হোসেন (১৩) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।শুক্রবার দুপুরে উপজেলার চেংঠীহাজরা ডাঙ্গা ইউনিয়নের লক্ষীনারায়ণী বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে রাজুর এবং সাড়ে ৪টার দিকে লাম্মিমের মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।নিহত রাজু ইসলাম উপজেলার চেংঠীহাজরা ডাঙ্গা এলাকার রাশেদ হকের ছেলে এবং লাম্মিম হোসেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাজিতপুর এলাকার হাসিনুর রহমানের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।জানা গেছে, রাজু ইসলাম স্থানীয় ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং লাম্মিম হোসেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক কারণে লাম্মিম মায়ের সঙ্গে না থেকে মামার বাড়িতে থাকত এবং ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে তারা করতোয়া নদীতে গোসল করতে নামে। রাজু সাঁতার না জানায় সে লাম্মিমের সঙ্গে পানিতে নামে। এক পর্যায়ে রাজু পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে গিয়ে লাম্মিমও নদীর গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেনপরে নদীর পাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় নদীতে অনুসন্ধান চালানো হয়। বিকেল ৩টার দিকে রাজুর লাশ উদ্ধার করা হলেও তখনও লাম্মিমের সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশও উদ্ধার করা হয়।দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. মাইনুদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় প্রথমে একজনকে উদ্ধার করা হয়, পরে তাদের দল অন্যজনের লাশ উদ্ধার করে।এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০