২৬ এপ্রিল ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

ডেস্ক রিপোর্ট: কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে। কাউনা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান বলেন, শনিবার পান-আমেরিকান মহাসড়কের কাজিবিও এলাকার এল টুনেল সেক্টরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। তিনি সামাজিক মাধ্যমে জানান, এ পর্যন্ত আমরা ১৪ জন নিহত এবং ৩৮ জনের বেশি আহতের খবর পেয়েছি। এরমধ্যে পাঁচজন শিশু রয়েছে।
গুজমান এই ঘটনাকে ‘নির্বিচার হামলা’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এই কষ্ট প্রকাশ করার মতো ভাষা নেই। তিনি সরকারের কাছে ‘দৃঢ় ও ধারাবাহিক’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতার বৃদ্ধি বলে উল্লেখ করেন গভর্নর।প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রয়েছে এবং রাস্তা জুড়ে ভাঙাচোরা যানবাহন ও ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। গুজমান বলেন, শুধু এই ঘটনাই নয়, এল তাম্বো, ক্যালোটো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস এবং মিরান্ডাতেও সহিংসতা ঘটেছে।Hugo López, কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার হুগো লোপেজ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছেন। তিনি এর জন্য ‘ইভান মর্দিস্কো’ নামে পরিচিত এক ব্যক্তির নেটওয়ার্ক এবং জাইমি মার্টিনেজ গোষ্ঠীকে দায়ী করেন।কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের ‘সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী’ বলে অভিহিত করেছেন।উল্লেখ্য, গত দুই দিনে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় অন্তত ২৬টি সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এর বেশিরভাগই বেসামরিক জনগণকে লক্ষ্য করে করা হয়েছে। এর মধ্যে গ্রামীণ জামুন্ডি এলাকায় একটি পুলিশ স্টেশনে গুলি চালানো এবং এল তাম্বোতে সিভিল এভিয়েশনের রাডার স্থাপনায় হামলার ঘটনাও রয়েছে। এছাড়া কালি ও পালমিরাতেও সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরক বোঝাই যানবাহন বিস্ফোরিত হয়েছে। এতে সম্পদের ক্ষতি হয়েছে।এই অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পামিরায় বৈঠক করছিলেন। ঠিক তখনই এই প্রাণঘাতী বিস্ফোরণটি ঘটে। এদিকে ভালে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রানসিসকা টোরো কেন্দ্রীয় সরকারের কাছে তাৎক্ষণিক সহায়তা চেয়েছেন। তিনি নিরাপত্তা বাহিনী জোরদার, গোয়েন্দা কার্যক্রম বাড়ানো এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।কর্তৃপক্ষ জানিয়েছে, কউকা ও ভালে দেল কউকা অঞ্চল মাদক পাচারের জন্য গুরুত্বপূর্ণ একটি করিডোর। এ অঞ্চলের বুয়েনাভেনচুরা বন্দরের মাধ্যমে মধ্য আমেরিকা ও ইউরোপে মাদক পাঠানো হয়।
এদিকে মারলন নামে পরিচিত এক গোষ্ঠী নেতাকে ধরিয়ে দিতে সরকার ১০ লাখ ডলারের বেশি পুরস্কার ঘোষণা করেছে। পাশাপাশি কালি ও পামিরার হামলাকারীদের শনাক্ত করতে তথ্য দিলে ১৪ হাজার ডলারের বেশি পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০