২৬ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের সামনে শিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে দুই শিবির নেতা আহত হয়েছেন এবং একজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছেস্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও তারা কোনো কার্যকর ভূমিকা নেয়নি।রোববার দুপুরে রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়আহতরা হলেন— রাজারহাট উপজেলা পশ্চিম থানা ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া এবং কুড়িগ্রাম জেলা স্কুল বিভাগের বাইতুল মাল সম্পাদক সামিদ সাকি মাহিন। তাদের বাড়ি যথাক্রমে ঘড়িয়ালডাঙা ও চাকিরপশার ইউনিয়নে।স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পোস্ট ও মন্তব্য এবং এক শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকে অবরুদ্ধ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ে কথা বলতে শিবির নেতা সুজন ও মাহিন ঘটনাস্থলে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় এবং হামলার ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারি, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ কয়েকজন এ ঘটনায় জড়িত ছিলেন।আহত শিবির নেতা মাহিন অভিযোগ করে বলেন, “আগে থেকেই দেশীয় অস্ত্র নিয়ে থাকা ছাত্রদল নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। সুজন ভাইয়ের মাথা ফেটে যায়। ঘটনাস্থলে চারজন পুলিশ সদস্য থাকলেও তারা কোনো সহযোগিতা করেনি।”তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারি বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে শিবির নেতারা উত্তেজনা সৃষ্টি করে। পরে উত্তেজিত হয়ে আমাদের কর্মীরা তাদের মারধর করে।”এ বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ বলেন, “ফেসবুক পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০