৩ মে ২০২৬, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থী মিমোর ‘আত্মহত্যা’, শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার (৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মনজুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।গত বুধবার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড শুনানির জন্য আজ রোববার ধার্য করেন।আজ আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘ভিক্টিমের বাবা ঘটনার পরে রাত ১ টার সময় যে চ্যাটিং দেখেছেন, তার ভিত্তিতেই মামলা করেছেন। তদন্ত কর্মকর্তা দুইজনের সামাজিক মাধ্যমের কথোপকথন যাচাই করেছেন। এতে তার সাথে ছাত্রীর যে সম্পর্ক তা উঠে এসেছে। এছাড়াও অভিযুক্ত শিক্ষকের সঙ্গে মিমোর বান্ধবী হানিসহ অনেকের সম্পর্ক ছিল বলে জানা যায়। এমনিতেই একজন মানুষ সুইসাইড করেননি। এটার পেছনে শেল্টার দিয়েছেন আসামি সুদীপ। এজন্য ন্যায় বিচারের স্বার্থে তাকে রিমান্ডে পাঠানো হোক।আসামিপক্ষের আইনজীবী আবু সায়েমসহ অন্যরা আদালতে রিমান্ড বাতিলের আবেদন করেন। তারা আদালতে প্রশ্ন তোলেন, কোন ডেভেলপমেন্টের উপরে তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইলেন? ডিজিটাল যুগে অনেকসময় অনেক কিছু করা যায়। তার (মিমোর) মায়ের একটি রেকর্ড আছে সেটা শুনলে আশা করি সব স্পষ্ট হয়ে যাবে। পরে আদালতে পেন ড্রাইভে থাকা রেকর্ডিং সাবমিট করেন।রিমান্ড আবেদন অনুযায়ী আসামি ড. সুদীপ চক্রবর্তীর সাথে ভিক্টিম মিমোর সম্পর্ক ছিল। ঘটনার আগে গত ২৬ তারিখ রবিবার মিমোর সাথে ভিডিও কলে কথা হয় তার। সেখান থেকেই মিমো আত্মহত্যার প্ররোচনা পান। গ্রেফতারের পর আসামিকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই ও ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া দরকার।মুনিরা মাহজাবিন মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাড্ডায় তার পরিবারের সঙ্গে থাকতেন। রোববার সকালে নিজের ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়।সেখানে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া…।’
এরপর শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন।মামলা দায়েরের পরে সুদীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা। তার পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেছিলেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০