১৫ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কক্সবাজার প্রতিনিধি: বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে এর অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, স্বাগত রেলি, সংগঠনের কার্যক্রম উপস্থাপন, ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট, থ্যালাসেমিয়া রোগীদের কে ফ্রি রক্তদান, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, অতিথিদের বক্তব্য, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও রক্তদানের উপকারিতা বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের রক্তদান বিষয়ক নাটক পরিবেশন, দোয়া, মোনাজাত ও মধ্যাহ্ন ভোজ। সকালে বের হওয়া বর্ণাঢ্য রেলিটি ঈদগাঁও বাস স্টেশন, বাজারের ডিসি রোড, তরকারি বাজার ও মাছ বাজার সড়ক প্রদক্ষিণ করে।এতে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ, যদি করেন রক্ত দান, বাঁচবে তবে একটি প্রাণ, রক্ত দিন, রক্ত দিন, জীবন বাঁচান, জীবন বাঁচান, শুভ শুভ শুভ দিন, ঈদগাঁও ব্লাড ব্যাংকের জন্মদিন, স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সফল হোক, সার্থক হোক” প্রভৃতি স্লোগানে এলাকা প্রকম্পিত করে বিভিন্ন স্থান থেকে আগত ভলান্টিয়াররা। রেলির অগ্রভাগে ছিলেন ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, আইনজীবী মোবারক সাঈদ, যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনির আহমদ প্রমুখ।
বাদে জুমা সুধী সমাবেশে বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, ঈদগাহ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এহছানুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী মোবারক সাঈদ, ঈদগাঁও ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম ও মাসুদুর রহমান বাবুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।সমাপনী বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল হুদা মাল্টিমিডিয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসরাত জাহান সুমাইয়া।এর আগে বিদ্যালয়ে স্থাপিত অনুষ্ঠান স্থলে কয়েক শত স্বেচ্ছাসেবীর মিলন মেলা বসে। বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান স্থল ও অনুষ্ঠানের পথকে সাজানো হয় বর্ণাঢ্য সাজে।
উপস্থিত ছিলেন এনামুল হক, নুরুল আমিন, ফেরদাউস, ফরিদুল আলম, স্থানীয় সংবাদ কর্মী, স্বেচ্ছাসেবী জুনাইদ, মুফিজ সহ ২০টি মানবিক সংগঠনের প্রতিনিধি। শেষে আমন্ত্রিত অতিথি, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও মানবিক সংগঠনসমূহের মাঝে সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০