২০ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভ”য়াবহ আ”গুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ.

মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আজ বুধবার, ২০ মে ২০২৬, ভোররাতে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। তখন বেশিরভাগ রোগী ঘুমে ছিলেন। হঠাৎ তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখা যেতেই পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতির ভয়াবহতা দেখে একে একে ১০টি ইউনিট উদ্ধার ও নির্বাপণ কাজে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় সকালের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে দ্রুত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে এমন অগ্নিকাণ্ডে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে রোগী ও তাদের পরিবারের পক্ষ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০