২০ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসা ইউসিসিএ লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান হলেন বাবুল লস্কর.

মোল্লা জাহাঙ্গীর আলম //উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন। ২০ মে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয় পেয়েছেন হাসিবুর রহমান বাবুল লস্কর।
নির্বাচনে মোট ৯৬ জন ভোটারের মধ্যে ৯৪ জনই ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দেখা যায়, বাবুল লস্কর পেয়েছেন ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান ফকির পেয়েছেন ২৭ ভোট। ফলাফল ঘোষণার পরপরই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।সহ-সভাপতি পদে মো. তাইজুল ইসলাম এবং সদস্য পদে বাসুদেব কর্মকার, শ্যামল কুমার পাল ও ধীমান চন্দ্র মালাকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে জয় পেয়েছেন ধীমান কুমার দাস।নির্বাচন পরিচালনা করেন তেরখাদা উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনজুরুল কবীর। তার সঙ্গে নির্বাচন কমিটিতে ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং রূপসা ইউসিসিএ লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম।বিকাল ৪টায় বিআরডিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন। তিনি বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান এবং দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু।এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, যুবদল নেতা মুন্না সরদার ও খায়রুল আলম খোকনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন।নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল লস্কর বলেন, সমবায় সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি কাজ করবেন। সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের কল্যাণই তার মূল লক্ষ্য।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সমবায় সমিতির প্রতি আস্থা আরও বেড়েছে।নির্বাচন ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ। বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিকালে ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান সমর্থকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০